বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া  রাজবাড়ির জনসভায় যোগদানের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে গুলশান থেকে রওনা হয়েছেন। শনিবার সকাল ১১টায় গুলশানের বাসা থেকে শতাধিক গাড়িসহ তিনি যাত্রা শুরু করেন।
খালেদা জিয়ার গাড়িবহর নিয়ে গাবতলি-সাভার, মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া যাবেন। পথে মানিকগঞ্জে যাত্রা বিরতি দিয়ে দলের সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করবেন।
এরপর আবারো গাড়িবহর নিয়ে রাজবাড়ি পৌঁছে বিকাল ৪টায় মাঠে ১৯ দলীয় জোট আয়োজিত রাজবাড়ির শহীদ খুশি রেলওয়ে ময়দান মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন।
তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, ১৯ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ কয়েকজন নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমএইচ, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]