বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন যুবলীগকে একটি আধুনিক, তথ্য-প্রযুক্তি নির্ভর এবং যুবসমাজের কাঙ্খিত সংগঠন হিসেবে দাঁড় করানো হবে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে যুবলীগ।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পূনর্মিলনী অনুষ্ঠান সফল করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগ দেশের যুবকদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে নিরলস চেষ্টা করে যাচ্ছে। আমরা চাই, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জন।আর তাই দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পূনর্মিলনী অনুষ্ঠানে আমরা ৫ লক্ষাধিক যুবকের সমাগম চায় ঘাটাতে চাই।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবির, সিরাজুল ইসলাম, ফারুক হোসেন, আতাউর রহমান, অধ্যাপক আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মহি উদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, ফজলুল হক আতিক, বদিউল আলম, পায়েল মাহমুদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, উপ প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল প্রমুখ।
এমআর





