বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'প্রশাসন জবাবদিহির মধ্যে না থাকায় গুমের শিকার হওয়া মানুষজনের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।'
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ শনিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
তিনি বলেছেন, অবাধ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলন দমন করতে গিয়ে এই সরকারের আমলে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা, সাবেক সংসদ সদস্য, পৌর মেয়র, অসংখ্য ছাত্র ও যুবকর্মী গুম এবং অপহরণের শিকার হয়েছেন।
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, 'বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার অনুপস্থিতিতে রাষ্ট্রে মানুষের জানমালের নিরাপত্তা আজ কঠিন হুমকির সম্মুখীন। বিশেষ করে ভিন্নমতাবলম্বী রাজনীতিক নেতা-কর্মীরা বর্তমান অগণতান্ত্রিক-কর্তৃত্ববাদী সরকারের আমলে ব্যাপকভাবে গুমের শিকার হয়েছেন।'
তিনি বলেন, 'নাৎসি জার্মানি, সেন্ট্রাল আমেরিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে স্বৈরশাসকেরা এক সময় যেভাবে গুম ও গুপ্ত হত্যার হোতারুপে আবির্ভূত হতেন, তাঁদের অনুসারীদের মতো আচরণ না করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'
এআই





