আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টার পদে পুনর্বহাল হলেন বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমান।

রবিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষরিত একটি চিঠিও দেয়া হয়েছে সালমান এফ রহমানকে।

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা হিসেবে একই দায়িত্ব পালন করে আসছিলেন।

সালমান এফ রহমানের বেক্সিমকো বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যরবসায়ী গ্রুপ। টেক্সটাইল, ফার্মসিটিউক্যাহলস, সিরামিকস, রিয়েল এস্টেট, ট্রেডিং, আইসিটি ও মিডয়া, ফাইনানশিয়াল সার্ভিসেস, জ্বালানি, ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ- এই দশ খাতে ব্যাবসা করছে বেক্সিমকো গ্রুপ।

সালমান এফ রহমান বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের বেশিরভাগ শেয়ারের মালিক তিনি।

এমই