একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নোয়াখালীর সেনবাগে দলের এক ইউনিয়ন সেক্রেটারিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দ্বীন মোহাম্মদ (৩০) এবং জামায়াত কর্মী আবদুল মতিন (২৮) ও মোহাম্মদ শাহীন (২৭)।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সোমবার রাতে সেনবাগ পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ