হেফাজতে ইসলামের বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে হেফাজত একটি মিছিল বের করার চেষ্টা করে।
এসময় পুলিশ গেট বন্ধ করে দেয়। পরে হেফাজতের কয়েকশত নেতাকর্মী গেটের ভিতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এখন সেখানে হেফাজতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে হেফাজত এই বিক্ষোভ মিছিলের চেষ্টা করে।
এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শক্ত অবস্থান নেয় পুলিশ। ফলে হেফাজতের অনেক নেতা-কর্মী মসজিদে ঢুকতে পারেননি। তবে কিছু নেতাকর্মী আগে থেকেই মসজিদে অবস্থান নিয়েছিল।





