প্রখ্যাত সাংবাদিক বিবিসি’র বাংলা বিভাগের সাবেক উপ-প্রধান জনাব সিরাজুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা জানান।
তিনি জানান, প্রখ্যাত সাংবাদিক, বিবিসি’র বাংলা বিভাগের সাবেক উপ-প্রধান জনাব সিরাজুর রহমানের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন বাংলা ভাষায় সাংবাদিকতার জগতের এক উজ্জ্বল নক্ষত্র।
তিনি একজন প্রখ্যাত সাংবাদিক হিসেবে জাতির বিরাট খেদমত করে গিয়েছেন। তিনি একনায়কতন্ত্র ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করে গিয়েছেন। তার ইন্তেকালে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার অবদানের জন্য জাতি তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
এসএইচ





