কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়া সত্বেরও তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শনিবার) সকাল ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল করেন, “খালেদা জিয়ার স্বাস্থ্য ও তার চিকিৎসায় করা মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে না। তাঁর পছন্দ অনুযায়ী হাসপাতাল ও চিকিৎসকদের চিকিৎসা করতে দেয়া হচ্ছে না। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। যা সম্পূর্ণ অমানবিক, অসাংবিধানিক। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে থ্যারাপী দেয়া প্রয়োজন তা কারাগারে দেয়া সম্ভব না।”

অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁর পছন্দ অনুযায়ী চিকিৎসা নেয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

এমবি