জাতীয় পার্টিতে (জাপা) মহাসচিব পদে রদবদল হয়েছে। এবিএম রহুল আমিন হাওলাদারের বদলে মহাসচিবের দায়িত্ব পালন করবেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
দলটির গঠনতন্ত্র ৩৯ ধারা মোতাবেক দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে এ নিয়োগ দিয়েছেন।
এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]