আমরা ৫বছরের জন্য নির্বাচিত হয়েছি। কতদিন ক্ষমতায় থাকবো তা অহংকার করে বলার কিছু নেই। মহান আল্লাহ ও জনগণ যতদিন ক্ষমতায় রাখেন ততদিন আমরা থাকবো বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে কুমিল্লার চান্দিনায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, আগামীতে উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার চিন্তাভাবনা চলছে।
তিনি আরও বলেন, রাজনীতিতে হতাশা বলতে কিছুই নেই। বিএনপিকে তাদের ভুল থেকেই শিক্ষা নিতে হবে। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে না এসে আওয়ামীলীগের রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয়েছে। সংসদ নির্বাচনে না এসে বিএনপি হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই উপজেলা নির্বাচনে তারা ঝাঁপিয়ে পড়েছে।
ঢাকা-চট্টগ্রাম ৪ লেন কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কের কাজ সরকার গুরুত্বের সাথেই দেখছে। কুমিল্লার দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত ৪৫ কিলোমিটারের কাজ এখন দৃশ্যমান। এ মহাসড়কের ৪২ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। ১৭টি সেতুর মধ্যে ১৪টির কাজ শেষ হয়েছে। ১২৮টি কালভার্টের মধ্যে ১২৭টির কাজ শেষ হয়েছে। মাটি ভরাটের কাজ শেষ হয়েছে ৯২ ভাগ।
[b]ঢাক, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
রাজনীতি
সরকার ৫বছরের জন্য নির্বাচিত হয়েছে: যোগাযোগমন্ত্রী
আমরা ৫বছরের জন্য নির্বাচিত হয়েছি। কতদিন ক্ষমতায় থাকবো তা অহংকার করে বলার কিছু নেই। মহান আল্লাহ ও জনগণ যতদিন ক্ষমতায় রাখেন ততদিন আমরা থাকবো বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী।





