আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা এতোদিন কেন্দ্রীয়ভাবে ধ্বংস করে এখন স্থানীয় পর্যায়ে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বিএনপি। বিএনপি অগণতান্ত্রিক দল, এদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দলের নেতাদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। অনেকেই পদত্যাগ করেছেন, অনেকেই দল থেকে পদত্যাগের অপক্ষোয় আছেন। এ রকম অবস্থায় বিএনপির পক্ষ থেকে নির্বাচন করার বিষয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের আগ্রহ কম। সে কারনণই তারা দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছে না।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।এ ছাড়া বিকেলে তিনি সদর উপজেলার শংকরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এমই