আর কোনো শক্তিই কোনদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম।
শুক্রবার বিকালে গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়ায় রাবেয়া আলী গার্লস্ স্কুল এন্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশের সব কিছু ওলট-পালট হয়ে গিয়েছিল। মানুষের সামাজিক মূল্যবোধ, উন্নয়ন, আইনের শাসন সব শেষ হয়ে গিয়েছিল। অবৈধ শাসকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সবকিছুই ধ্বংস করে দিয়েছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশে যে সকল অবশিষ্ট কাজ রয়েছে তা আওয়ামী লীগই করবে।
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ ফজলুল করিম সেলিমের বড় ছেলে শেখ ফজলে ফাহিম সুভাষ, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদুল হক প্রমুখ।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]