জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
মোট ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন সাবজেক্ট কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার তা প্রকাশ করা হবে।
নুরুল ইসলাম খান নাসিম বলেন, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগের আগে বিএনপির এই নেতা কমিটির অনুমোদন দিয়েছেন।
শ্রমিক দল সূত্রে পাওয়া পূর্ণাঙ্গ কমিটি হল- সভাপতি আনোয়ার হোসাইন (টেক্সটাইল সেক্টর চট্টগ্রাম), সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম (জনতা ব্যাংক), কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম, সহ-সভাপতি মতিউর রহমান ফরাজী (যশোর), আ. রহিম বকশ দুদু (খুলনা), আবুল কালাম আজাদ (বিদ্যুৎ), মেহেদী আলী খান (অগ্রণী ব্যাংক), রফিকুল ইসলাম (রেল), বশির আহমেদ (বরিশাল)।
১নং যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির (সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল উল্লাহ বাহার (চট্টগ্রাম), মোস্তাফিজুল করিম (পানি উন্নয়ন বোর্ড), সাইফুল হক চৌধুরী (দিনাজপুর), জালাল আহমেদ (উত্তরা ব্যাংক), সহ-সাধারণ সম্পাদক এমজি ফারুক (বরিশাল), আ. সামাদ (সাতক্ষীরা), মিয়া মিজানুর রহমান (ওয়াসা), ফজলুল হক মোল্লা (তিতাস গ্যাস), জাহাঙ্গীর আলম (সিটি করপোরেশন), সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন (সোনালী ব্যাংক), স ম জামাল উদ্দিন (চট্টগ্রাম), মিজানুর রহমান চৌধুরী (রেল), সুরমান আলী (সিলেট), আব্দুল গফুর (পাবনা)।
দফতর সম্পাদক হারুন ভূঁইয়া (কারিগরি শিক্ষাবোর্ড), অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম (জনতা ব্যাংক), প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম (পানি উন্নয়ন বোর্ড), শিক্ষা বিষয়ক সম্পাদক আবু তাহের (টঙ্গী), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল (বিদ্যুৎ), মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর মাহমুদ (জনতা ব্যাংক), যুব বিষয়ক সম্পাদক খুরশীদ আলম (টিঅ্যান্ডটি), সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (নারায়ণগঞ্জ), সহ-মহিলাবিষয়ক সম্পাদক হামিদা খাতুন (বিআরটিসি), সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন (ময়মনসিংহ)।
এছাড়া বিগত কমিটির সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিগত কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান সরোয়ার, সাধারণ সম্পাদক জাফরুল হাসানসহ অন্য প্রবীণ নেতাদের সমন্বয়ে মোট ২৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
[b]ঢাকা, ৬ মে টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মঙ্গলবার
জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। মোট ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন সাবজেক্ট কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক মালিক-শ্রমিকের স্বার্থ রক্ষার আহ্বান জামায়াত আমিরের
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্প উদ্যোক্তা ও শ্রমিক—উভয়ের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ
রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।
নরসিংদীতে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
















