রাজধানীর মেরুল বাড্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে উঠে পড়লে বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,মালিবাগের দিক থেকে আসা সুপ্রভাত পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো জ-১১-১৯২৬) মেরুল বাড্ডায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে সেখানে আগে দাঁড়িয়ে থাকা দুই যুবক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
মেরুল বাড্ডায় বাসের ধাক্কায় নিহত ২
রাজধানীর মেরুল বাড্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে উঠে পড়লে বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।





