উন্নত চিকিৎসা ও শারীরীক চেকআপের উদ্দেশ্যে ৫ দিনের সফরে সিঙ্গাপুর গেলেন রেলমন্ত্রী মুজিবুল হক।

মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

রেলমন্ত্রী মুজিবুল হক গত ১৬ জুলাই হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে কুমিল্লার মুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

পরে মন্ত্রীর শারীরীক অবস্থার আরো অবনতি হলে সিএমএইচ থেকে ১৮ জুলাই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্ব্যুলেন্স যোগে নিয়ে যাওয়া হয়।

সেখানে ড. খিস্টোবার খোর জনলকের অধীনে ১৩ দিন চিকিৎসা নেন। এরপর ৩১ জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র নেন তিনি। সিঙ্গাপুরে অবস্থান শেষে ৪ আগস্ট তিনি দেশে ফেরেন। ওই সময় মন্ত্রীর চিকিৎসক ১ মাস পর নিয়মিত চেকআপের জন্য আবার সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।

নিয়মিত চেকআপ ও চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে আবার সিঙ্গাপুরে গেলেন তিনি। মন্ত্রীর সফর সঙ্গী স্ত্রী হনুফা আক্তার রিক্তা ছাড়াও রয়েছেন মন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার।

এমকে