আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হকের পর এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।
রোববার সকাল ১১টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তিনি। এ সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইশতেহার ঘোষণার পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টায় মতিঝিল অফিস পাড়াসহ ১০, ১১, ১২ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করবেন সাঈদ খোকন।
পরে বেলা ৩টায় ধানমন্ডির মেরিয়ট কনভেনশন সেন্টারে ঢাকা-১০ সংসদীয় আসনের কর্মী সমাবেশে যোগ দেবেন তিনি। এ ছাড়া বিকাল ৫টায় লালবাগ থানার ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন সাঈদ খোকন।
এএইচ





