বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৃণমুল নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আমাদের সামনে চলার পথ অত্যন্ত কঠিন। তাই ঘরে বসে মোবাইল ফোনে আন্দোলনের নির্দেশ দেয় এমন নেতা নয়, আগামীতে মাঠে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে সক্ষম এমন তরুণ নেতৃত্ব দেখতে চাই।’
তিনি আরো বলেন, ‘এই সরকার অবৈধ ও স্বৈরাচারী। এদের ওপর জনগণের আস্থা নেই। এমনকি তাদেরকে কেউ বৈধ সরকার হিসেবে স্বীকৃতিও দেয়নি। জনবিচ্ছিন্ন এই শাসক গোষ্ঠীর পতন সময়ের ব্যাপার মাত্র।’
চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। মঙ্গলবার রাতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়ের তৃণমূল নেতারা জানান, আমরা টাকা পয়সা চাই না। তবে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যদি কোনো আইনী লড়াইয়ের প্রয়োজন পড়ে তখন যেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা আমাদের মতো তৃণমূলের প্রতি নজর রাখে সে বিষয়ে মাননীয় নেত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।
সূত্র জানায়, সিলেট জেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল হককে প্রধান করে আহ্বায়ক কমিটি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান কচি মোল্লাকে প্রধান করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে জেলার প্রতিটি থানা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করে জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানা যায়।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
রাজনীতি
মাঠে থেকে আন্দোলন করবে এমন নেতৃত্ব চাই : খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৃণমুল নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আমাদের সামনে চলার পথ অত্যন্ত কঠিন। তাই ঘরে বসে মোবাইল ফোনে আন্দোলনের নির্দেশ দেয় এমন নেতা নয়





