বরিশালে বিএনপির গণসমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে দাফনের কাপড় পড়ে মিছিলে যোগদান দিয়েছেন নেতা-কর্মীরা। এছাড়াও হুইল চেয়ারে সমাবেশস্থলে অংশ নিয়েছেন সদর উপজেলার কয়েকজন প্রতিবন্ধী কর্মী।

কাফনের কাপড় পড়া একটি মিছিলের নেতৃত্ব দেয়া বিলকিস জাহান শিরিন বলেন, ‘আমাদের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে এসেছে। সরকারের কোনো বাধাই কাজে আসেনি। নেতা-কর্মীরা গুম-খুনের প্রতিবাদে দাফনের কাপড় পড়ে এ সমাবেশে যুক্ত হয়েছেন।’

এদিকে, বঙ্গবন্ধু উদ্যানে স্থান না হওয়ায় মিছিল সহকারে নেতা-কর্মীরা পাশের সড়কগুলোতে অবস্থান নিতে দেখা গেছে। এসব নেতা-কর্মীদের হাতে বিভিন্ন নেতাদের ছবি সংবলিত প্লাকার্ড দেখা গেছে।

এবিএস