জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হবে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন অসুস্থ থাকায় গতকাল (২০ ডিসেম্বর) বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, “স্যারের (ড. কামাল) শরীর ভালো নেই। তাই বৃহস্পতিবারের নির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছিল। স্থগিত সংবাদ সম্মেলনটি আজ (শুক্রবার) ঐক্যফ্রন্টের পুরানা পল্টন কার্যালয়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।”
ঐক্যফ্রন্টের অভ্যন্তরীণ সূত্র জানায়, সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের ওপর হামলা, বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার, আদালত কর্তৃক কিছু প্রার্থীর মনোনয়ন স্থগিত ও নির্বাচন কমিশনের ভূমিকা’সহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ড. কামাল হোসেন কথা বলবেন।
এমবি





