প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে তারা সমস্যাকে দীর্ঘায়িত করে নিজেদের সুবিধা আদায় করতে চায়। তারা সঙ্কটকে কাজে লাগিয়ে আরও বড় সঙ্কট তৈরি করতে চায়। বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল পরামর্শ দেয়া হচ্ছে । 

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এই মুহুর্তে সংলাপের কোন বিকল্প নেই।

প্রধানমন্ত্রীকে জনগণের মন বুঝে চলতে হবে। না হলে তিনি রাজনৈতিক অপরাধে অপরাধী হবেন। আমি তাকে সেই অপরাধী করতে চাই না। 

প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রবীন এই নাগরিক বলেন, আপনার বাবাকে স্মরণ করেন। মুক্তিযুদ্দের সময় তিনি শত্রুদের সঙ্গেও সংলাপ করেছিলেন।

সরকারের সিনিয়র মন্ত্রীরা বাজে কথা বলছেন উল্লেখ করে তিনি বলেন, তারা এমন কথা বলে আগুনে পেট্রল ঢালছেন। এগুলো রাজনীতির ভাষা না। দেশ প্রেমিক নাগরিক পার্টি আয়োজিত আলোচনা সভায় আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

জেআই