বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন,আইনজীবীদের আন্দোলনের মুখে এ অবৈধ সরকারের পতন হবে। এ অবৈধ সরকারের হাতে কেউই নিরাপদ নয়।
সোমবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির আয়োজনে সারাদেশে গুম, খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন,‘আপনারা ক্ষমতায় এসেছেন অবৈধভাবে, কাজও করছেন অবৈধভাবে। অবৈধভাবে আর ক্ষমতায় থাকা যাবে না । এদেশের জনগণ আপনাদের মানে না। বিধায় আপনারা অপহরণ ও খুনের পথ বেছে নিয়েছেন। আপনাদের সতর্ক হওয়া উচিৎ। না হলে সারাদেশের আইনজীবীদের আন্দোলনের মুখে আপনাদের পতন ঘটানো হবে।’
আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জড়িত।’
তিনি বলেন,‘সরকার জানতো এ খুনের সঙ্গে পুলিশ, র্যাব এবং সরকারের লোকেরাই জড়িত। আওয়ামী সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর মেয়ের জামাতা র্যা বের ঊর্ধ্বতন কর্মকর্তা।’
তিনিই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন ওই নেতা।
অ্যাডভোকেট চন্দন হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১টায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন খোকন।
বাংলাদেশ বার কাউন্সিলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন-আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আইয়ুব আলী আসরাফী, গাজী কামরুল ইসলাম সজলসহ অন্যান্য নেতারা। এর আগে মিছিলটি সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
[b]ঢাকা: কেএ, ৫ এপ্রিল (টাইম নিউজ বিডি)//এনএস[/b]
'আইনজীবীদের আন্দোলনে এ সরকারের পতন হবে'
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন,আইনজীবীদের আন্দোলনের মুখে এ অবৈধ সরকারের পতন হবে। এ অবৈধ সরকারের হাতে কেউই নিরাপদ নয়।সোমবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী
হাইকোর্ট আইনজীবীর ভুলের খেসারত মক্কেলকে দিতে হবে না
মামলার আরজি প্রস্তুতের সময় আইনজীবীর করা ভুলের খেসারত মক্কেলকে দিতে হবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আইনজীবীর পেশাগত কোনো ভুল বা ত্রুটির কারণে বিচারপ্রার্থী মক্কেলকে ক্ষতিগ্রস্ত কিংবা ভোগান্তির শিকার হতে দেওয়া যায় না।
পুরান ঢাকায় বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী
দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিপুলসংখ্যক আইনজীবী থাকলেও তাদের দক্ষতা, পেশাগত প্রশিক্ষণ ও মানোন্নয়নের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে ওঠেনি। এমনকি সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী থাকলেও তাদের মধ্যে ভালো আইনজীবী কতজন, তা জানার কোনো উপায় নেই।
সুপ্রিম কোর্টে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত `মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেে’
সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটি সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।
খায়রুল হকের সবশেষ মামলায়ও জামিন, মুক্তিতে বাধা নেই: আইনজীবীরা
রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এই মামলায় জামিন পাওয়ার পর তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন আইনজীবীরা।
















