দলের ভবিষ্যত করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা ২০মিনিটে এই ভার্চুয়াল বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির বলেন, গত কয়েকদিনের বৈঠকে কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা যে মতামত দিয়েছেন তার পর্যালোচনা এবং অন্যান্য বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নিয়েছেন।

এমবি