৫ জানুয়ারী (মঙ্গলবার) আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ কর্মসূচির দিনে রাজধানীতে শান্তি মিছিল করবে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

ঢাকা মহানগর শ্যামপুর-কদমতলী থানার যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় রাজধানীর ধোলাইপাড়স্থ ফ্লাইওভারের নীচ থেকে জুরাইন পর্যন্ত ‘গণতন্ত্রের জন্য শান্তির মিছিল’ নামে চলবে এই কর্মসূচি। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগরীর সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

দলটির মহানগর দক্ষিণের সেক্রেটারি জহিরুল আলম রুবেল, মহানগর নেতা সুজনদে কর্মসূচিতে নেতা-কর্মীদের অংশ নিয়ে জনগণের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এআই