জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মেহেদী ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি দাবি করে বলেন, এ ঘটনা ছাত্রদল ঘটিয়েছে। ছাত্রদল ছাড়া এ ঘটনা কেউ ঘটাবে না।
এমআর





