বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গুলশানের বাসভবন ফিরোজা’য় প্রবেশ করেছেন বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে তিনি খালেদা জিয়ার বাসভবনে যান।
এদিকে বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছে বিএনপি।
দলের চেয়ারপার্সনের মিডিয়া উইং-এর বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়টি বিএনপি বা সালাহউদ্দীনের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
এমএইচ





