পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদেন রিজার্ভ ভালো আছে। ২০০৮ সালে যখন রির্জাভ ৫ বিলিয়ন ডলার ছিল। বিএনপি সরকার রেখে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা ৪৮-এ উঠলাম। ভালো খরচ করে ৪০-এ নামলাম। আমরা তো মনে হয় অযৌক্তিক শঙ্কা। রাজনৈতিক কারণে কেউ কেউ মন্তব্য করছেন।
আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের রিজার্ভ ৩৯ এ নেমে আবারও বাড়ছে। আমার জানামতে ৪০-এ ক্রস করেছে। আমি জানি আমাদের রিজার্ভ ভালো আছে। রিজার্ভ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।
ডলারের দাম নিয়ে মন্ত্রী বলেন, ডলারের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল। বিশ্ব মোড়লদের চাপাচাপিতে এটি ৮০ থেকে লাফিয়ে ১২০ উঠেছিল। এখন সেই অবস্থায় আর নেই। নিযন্ত্রণে চলে আসবে।
জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাশ প্রমুখ।
এবিএস





