বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন প্রবীণ আইজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং নাগরিক ঐক্য আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খালেদার গুলশান কার্যালয়ে তারা প্রবেশ করেন। তাদের সঙ্গে রয়েছেন গণফোরাম সেক্রেটারি মোস্তফা মহসিন মন্টু।
এ প্রতিবেদন লেখার সময়ে তারা খালেদা জিয়ার কার্যালয়েই অবস্থান করছিলেন।
জেএ





