[b]ঢাকা: [/b]পার্লামেন্টে অংশ নেয়ার জন্য নারীদের এগিয়ে আসাকে বড় অর্জন উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন,‘রাজনীতি একদিনে শেষ হয়ে যায় না। যার যার এলাকায় গিয়ে কাজ করবেন।’
রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী বাছাই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কঠিন পরীক্ষর মধ্যে ফেলে দিয়েছেন,সেই পরীক্ষা আমাদের দিতে হবে। সাধারণত একজন একজন করে ইন্টারভিউ নেয়ার নিয়ম। কিন্তু প্রার্থী ৮২২ জন। এক মিনিট করে সাক্ষাতকার নিলেও অনেক সময় লাগবে। তাই গার্ডেন পার্টি দিলাম। সবাইকে মনোনয়ন দিতে পারবো না। তবে শীতের পিঠা খাওয়াতে পারবো।’
শেখ হাসিনা বলেন,‘আমাদের ভাগে ৩৬টি সিট। আবেদন পেয়েছি ৮২২টি। আমি খুব আনন্দিত। সবাইকে তো আর খুশি করতে পারবো না। উৎসাহ-উদ্দীপনা এটাই বড় কথা।’
তিনি বলেন,‘নারীর ক্ষমতায়নের কথা মুখে বললে হয় না,এটা অর্জন করে নিতে হয়। নারীদের কোথাও জায়গা ছিল না। আমরা প্রথম নারী স্পিকারসহ সব জায়গায় যেন আমাদের বোনদের জন্য স্থান থাকে,সে ব্যবস্থা করে দিয়েছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী,ওবায়দুল কাদের,কাজী জাফরউল্লাহ,উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু,গওহর রিজভী ও এইচ টি ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজনীতি
রাজনীতি একদিনে শেষ হয়ে যায় না: প্রধানমন্ত্রী
ঢাকা: পার্লামেন্টে অংশ নেয়ার জন্য নারীদের এগিয়ে আসাকে বড় অর্জন উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন,‘





