বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন,ইসরায়েলে গণহত্যা বিশ্ব মানবতা ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরচিত হামলা ও গণহত্যা বন্ধ’র দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি) এর আয়োজন করে।

রফিকুল ইসলাম মিয়া বলেন, একটি মুসলিম রাষ্ট্রের ওপর এমন বর্বরচিত হত্যার পরও বিশ্ব মুসলিম সম্প্রদায় ও মুসলিম রাষ্ট্র কীভাবে চুপ রয়েছে? এ গণহত্যা বিশ্ব মানবতা ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তিনি সব ভেদাভেদ ভুলে ইসরায়েল বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, পিপলস লীগ সভাপতি অ্যাডভোকেট গরীব নেওয়াজ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই