তরুণদের উদ্দেশে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, তরুণ, তোমরা যারা প্রথমবার ভোট দেয়ার সুযোগ পেয়েছ, তারা সময় মতো ভোট দিতে যাবে।
মনে রাখবে, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ। যদি তুমি ঘুরে দাঁড়াও, তবে তুমিই বাংলাদেশ।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
দেশের সবকেন্দ্রের প্রিজাইডিং এবং পোলিং অফিসারসহ ভোটগ্রহণের দায়িত্বে কর্মকর্তাদের উদ্দেশ্যে ড. কামাল হোসেন বলেন, আপনার ওপর যে দায়িত্ব তা সততার সঙ্গে পালন করবেন।
এটা করলে আপনাদের সম্মান বাড়বে। ভোটারের মুখের হাসির ওপরই নির্ভর করছে আপনার দায়িত্ব পালনে সফলতা ও তৃপ্তি।
তরুণদের উদ্দেশ্যে ড. কামাল হোসেন বলেন, দেশের অসংখ্য তরুণ, যারা এবার প্রথম ভোটার, তাদের সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
তরুণদের তিনি বলেন, তোমরা যারা প্রথমবার ভোট দেয়ার সুযোগ পেয়েছো, সময়মতো ভোট দিতে যাবে। মনে রাখবে, 'যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও, তবে তুমিই বাংলাদেশ।'
সংবাদ সম্মেলনে ড. জাফরুল্লাহ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু উপস্থিত ছিলেন।
এএস





