দেশ মহাবিপদে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সকলের দায়িত্ব হচ্ছে দেশের মানুষদের বিপদ থেকে রক্ষা করা। আর এজন্যই ঈদের পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে।

শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি’র (এনডিপি)উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন, এনডিপি’র চেয়ারম্যান খন্দকার গোলাম মর্ত্তুজা।

তিনি আরও বলেন,অন্যায় জুলুম অত্যাচারের প্রতিবাদ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আজ মানুষ অহরহ খুন গুম হচ্ছে এ অবস্থা চলতে পারেনা। এর অবসান করতে গেলে দেশবাসীকে অন্যয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই আহ্বান জানাবো ঈদেও পর ঐকবদ্ধ হয়ে আন্দোলনের জন্য নামতে হবে। দেশবাসী প্রস্তুত আছে।

খালেদা জিয়া বলেন,বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনে সাড়া দিয়ে দেশের মানুষ ৫ জানুয়ারির নির্বাচনের ভোট বর্জন করেছে। তারা এ সরকারকে চায় না। বিএনপির প্রতি সমর্থন দিয়েছে। সেই সমর্থনের এই সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এর মাধ্যমে জনগণেরসরকার প্রতিষ্ঠা হবে। দেশে শান্তি নিরাপত্তা, জনগণের ক্যলাণ, সুশাসন প্রতিষ্ঠিত হবে।

২০ দলীয় জোটের নেতাদের মধ্যে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান,খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোবিন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ।

বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, মির্জা আব্বাস, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ তালুকদার।

ঢাকা, এমএইচ, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ