জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের শেষ দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে দলীয় নেতাকর্মীরা। সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়ে। তবে কোথাও কোন অপ্রিতিকর খবর পাওয়া যায়নি।
রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল শেষে জামায়াতের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দীন বলেন, সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষনেতাদের একের পর এক প্রাণদন্ডে দন্ডিত করা হচ্ছে। সে ধরাবাহিকতায় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে হত্যা করার চক্রান্ত করছে। সচেতন জনতা সরকারের সে ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে নেমে এসেছে। জনমতের তোয়াক্কা করে যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করার চেষ্টা করা হলে জনগণ এক দফার সরকার পতনের আন্দোলন শুরু করবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন গুলশান থানা সেক্রেটারী জিল্লুর রহমান, জামায়াত নেতা মাহমুদ পাশা, ছাত্রনেতা আনিসুর রহমান বিশ্বাস ও জাহাঙ্গীর আলম প্রমূখ।
সকালে যাত্রাবাড়ী থানা জামায়াত ধোলাইপাড় হাইস্কুলের সামনে থেকে মিছিল শুরু করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা মনির হোসেন ও ছাত্র নেতা মুরশিদ আলম প্রমূখ।
সকাল ৬টায় কোতয়ালী থানা জামায়াত ও শিবির মিছিল করেছে বাবুবাজার এলাকায়। পরে নয়াবাজারে এলাকায় পিকেটিং করে তারা।
এসময় উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, আহাদুজ্জামান, ডা. বদরুল আলম, আব্দুল আহাদ, জাহাঙ্গির হোসেনসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।

মিছিল ও পিকেটিং করেছে রাজধানীর মিরপুর (পশ্চিম) থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। থানা আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে কল্যানপুর থেকে নতুনবাজার পর্যন্ত মিছিল ও পিকেটিং করে তারা। মিছিলে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী নূরুল ইসলাম আকন্দ, তোফাজ্জল হোসেন। সকাল সাড়ে ছয়টায় আরেকটি মিছিল মিরপুর আনসার ক্যাম্পের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
রাজধানীর লালবাগ থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা থানা আমীর শামীমুল বারীর নেতৃত্বে সকালে শেখ সাহেব বাজার থেকে শুরু হয়ে লালবাগ মোড়ে গিয়ে পিকেটিং ও সমাবেশ করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন, নজরুল ইসলাম, আবু হানিফ, আউয়ালসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
দারুসসালাম থানার সেক্রেটারী আহমদুল্লাহর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সকাল ছয়টার দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা তারিকুল ইসলাম, মুতাসিম বিল্লাহ।
আবদুল্লাহ রেজার নেতৃত্বে সকাল সাড়ে ছয়টায় সোনারগাঁও জনপদ মোড়ে মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোজাম্মেল হোসেন, তারিকুল ইসলাম ও শিবির নেতাকর্মীরা। হরতালের সমর্থনে উত্তরা পশ্চিম থানার আরেকটি মিছিল সকাল সাড়ে সাতটার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে অনুষ্ঠিত হয়।
৪৮ ঘন্টা হরতাল চলাকালে মিছিল ও পিকেটিং করেছে রাজধানীর চকবাজার থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। জামায়াত নেতা আতাউর রহমান মহসিনের নেতৃত্বে সকাল সোয়া ছয়টায় অনূষ্ঠিত মিছিলটি চকবাজার থেকে শুরু হয়ে ওয়াটার ওয়ার্কস্ রোডে গিয়ে শেষ হয়।
পিকেটিং করেছে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। রূপনগর থানা আমীর আল মাহমুদের নেতৃত্বে সকাল সাড়ে সাতটায় অনূষ্ঠিত মিছিলটি মিরপুর এগারো নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে মিছিল ও পিকেটিং করে।
হরতাল চলাকালে মিছিল ও পিকেটিং করেছে রাজধানীর খিলগাঁও থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও রমনা থানা আমীর ড. রেজাউল করিমের নেতৃত্বে সকাল সাড়ে ছয়টায় অনূষ্ঠিত মিছিলটি বনশ্রী প্রধান সড়ক অতিক্রম করে।
সকাল সাতটায় ইব্রাহিমপুর আশিদাগ থেকে মিছিল শূরু হয়ে ইব্রাহিমপুর বাজারে গিয়ে শেষ হয়। কাফরুল থানা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল কবির ও ভাসানটেক থানা সেক্রেটারী আলাউদ্দিন মোল্লার নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন আহাদ আলী, অহিদুর রহমান তপন, সেলিম খলিফা, শিবির নেতা মোমিনসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর অধ্যাপক মোকাররম হোসাইন ও শাহাবাগ থানা আমীর হেলাল উদ্দিনের নেতৃত্বে সকাল সাড়ে নয়টার দিকে একটি মিছিল সেগুনবাগিচা থেকে শুরু কওে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল ও পিকেটিং করেছে রাজধানীর মতিঝিল থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। মতিঝিল থানা আমীর মোঃ কামাল হোসাইনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাকসুদুর রহমান, মোঃ জুয়েল রানা, শরিফসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
থানা সেক্রেটারী হাবিবুর রহমানের নেতৃত্বে রমনা এলাকায় মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, সুলতান মাহমুদ, শিবির নেতা আকরাম হোসেন।
পিকেটিং করেছে রাজধানীর ধানমন্ডি থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। ধানমন্ডি থানা আমীর এ্যাডভোকেট জসিমউদ্দিন তালুকদারের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী আবু নাঈম, মারুফ আলম, সাকিব, এমদাদসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
এছাড়া রাজধানীর আদাবর, কামরাঙ্গিরচর, শ্যামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর, খিলক্ষেত, বিমানবন্দর ও তুরাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়ত শিবির কর্মীরা।
এএইচ





