জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর দন্ডাদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লাকসাম শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লাকসাম শহর শিবির।

লাকসাম শহর শাখা শিবিরের, সভাপতির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে শিবিরের লাকসাম শহর শাখার সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্ন নেতাকর্মী র্বৃন্দ উপস্হিত ছিলেন।

শিবিরের, সভাপতি নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন,
সরকার প্রতিহিংসা চরিতার্থ করতেই একের পর এক জাতীয় নেতাদের হত্যার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

সে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সরকার মীর কাসেম আলীকেও হত্যা করতে চায়।

কিন্তু সচেতন জনতা সরকারের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না বরং যেকোন মূল্যে রূখে দেবে।

তিনি আরো বলেন, সরকারের নাটকীয়তা আজ জাতীর কাছে সু!স্পষ্ট এই হত্যাকান্ডের বিচার একদিন এদেশের মাটিতেই হবে ইনশাাআল্লাহ।

এসএম