আমরা কোন উসকানিতে পা দেব না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৮ ফেব্রুয়ারি রায়কে ঘিরে তারা (বিএনপি) যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা যা প্রয়োজন তা-ই করবে। আমরা কোন উসকানি দেব না। কোন উসকানিতে পা-ও দেব না।
আজ বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি ঠাণ্ডা মাথায় মোকাবেলা করতে হবে।
এসএম
আইন-শৃঙ্খলা বাহিনী যাযা প্রয়োজন তাই করবে: কাদের
আমরা কোন উসকানিতে পা দেব না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৮ ফেব্রুয়ারি রায়কে ঘিরে তারা (বিএনপি) যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা যা প্রয়োজন তা-ই করবে। আমরা কোন উসকানি দেব না। কোন উসকানিতে পা-ও দেব না।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ কাদের ইশারায়, জানাল ডিবি
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বংশাল এলাকার একটি ইউনিটের দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জনগণের কাছেই দায়বদ্ধ। তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীন, সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র উপায় হলো জনগণের প্রতি যে দায়, তার প্রতি নিষ্ঠাবান থাকা এবং অসত্য না লেখা।
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন
জুলাই বিপ্লবের সময় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ যেকোনো দিন হতে পারে।
















