দেশ বিদেশে কোথায় আপনারা সম্পদ লুকিয়ে রাখছেন তা জনগন হিসাব রাখছে। এর জবাব একদিন আপনাদেরকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতীয় পার্টির(জাফর) কাজী জাফরের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরকারকে হুশিয়ারি দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, মানুষের জান নিয়ে রক্তের হোলি খেলা বন্ধ করুন।এই খেলা খেলে আপনারা মাল কামাবেন বাংলার জনগণ তা সহ্য করবে না।
খালেদা জিয়া তারেক রহমানকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার মন্তব্য করে তিনি বলেন, তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। খালেদা জিয়ার নেতৃত্বেই আগামী দিনের আন্দোলনে গণতন্ত্র পুনঃরুদ্ধার হবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক ‘চ্যাম্পিয়ন অব দা আর্থ’ পুরুস্কার প্রসঙ্গ তোলে শাহ মোয়াজ্জেম বলেন, পৃথিবীর ১৪০ টি দেশের মধ্যে সবচেয়ে খারাপ পরিবেশরর মধ্যে উল্লেখ্যোগ্য এই দেশ।
যে দেশে কোন লোক আসতে চায় না। আর সেই দেশের প্রধানমন্ত্রী পাবেন পরিবেশের উপর পুরুষ্কার এটা হাস্যকর ছাড়া আর কিছুই না।
তিনি আরো বলেন, আজকের মানুষের ওপর যুলুম অত্যাচার করছে সরকার, দেশে জনগনের কথা বলার অধিকার নেই, গণমাধ্যেমের স্বাধীনতা নেই, এইভাবে কোন স্বাধীন দেশ চলতে পারে না।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতুল্লাহ, সাবেক এমপি হেলেন জেরিন খান প্রমূখ।
এমএ/এসএইচ





