নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, 'রাষ্ট্রীয়ভাবে গডফাদারদের লালন করলে বাংলাদেশের চেহারা কখনোই পাল্টাবে না। দেশের কোনো উন্নয়ন হবে না। জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবে।”
বুধবার বিকালে রাজধানীর মহাখালী ব্রাক সেন্টারে 'নগর পরিস্থিতি: নারায়ণগঞ্জের নগর শাসন পুনর্ভাবনা’শীর্ষক আলোচনা সভায়তিনি এসব কথা বলেন। ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইন্সটিটিউট অব গভর্নেন্ট অ্যান্ট ডেভলপমেন্ট (বিআইজিডি) এ সভার আয়োজন করে।
আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমানসভায় সভাপতিত্ব করেন।
ঢাকা, কেএ, ১৮ (টাইমনিউজবিডি.কম)//জেএ





