বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বুধবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বুধবার দুপুর ১টায় করোনায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ফরিদপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। একাধিকবার তিনি ফরিদপুর-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো।

আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তার ভালো কাজগুলো কবুল করে তাকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারের সদস্য ও দলীয় রাজনৈতিক কর্মীদের এ শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করুন।’
প্রেস বিজ্ঞপ্তি

এমআর