বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বিকল্পধারা বাংলাদেশ’র চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দৌজা চৌধুরী বলেছেন,এই সরকার পুলিশি রাষ্ট্র কায়েম করছে। খুন গুম বেড়েই চলেছে। এই সরকারের হাতে কেউ নিরাপদ নয়।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,পাঁচ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় বসা এই সরকার জনবিরোধী হবে এটাই স্বাভাবিক। এক মাঘে শীত যায় না। এই সরকারও চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
অবিলম্বে এই গণবিরোধী সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদের সভাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]