মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা সাঈদীর রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ পিটিশনসহ বিভিন্ন দাবিতে জাগরণযাত্রা শুরু করেছে গণজাগরণ মঞ্চ।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা রহিতকরণ ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ আরো ছয় দফা দাবি বাস্তবায়ন।
চারটি বাসযোগে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শাহবাগ থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এ জাগরণযাত্রায় নাটোর, ঝিনাইদহ, মেহেরপুর এবং রাজশাহীতে সমাবেশ করে আগামী রোববার মঞ্চের নেতাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
এআর





