গত ৬ আগস্ট সৌদি আরবের আসির প্রদেশের আবহা শহরের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ও ৩০ জনের অধিক লোক আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে বলেন, যারা পবিত্র মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে তারা ইসলাম ও মানবতার দুশমন।

ইসলাম এ ধরনের হত্যাকান্ডকে কখনোই অনুমোদন করে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সৌদি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সৌদি সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি, সৌদি সরকার দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধান করতে সক্ষম হবেন।

এআই