বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭০তম জন্মদিন উদযাপন উপলক্ষে তাকে নিবেদিত কবিতা পাঠের আসর এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
ছড়াকার আবু সালেহ সভাপতির বক্তব্য রাখেন এবং ছড়া পাঠ করেন।
সভায় অন্যদের মধ্যে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, দৈনিক দিনকাল পত্রিকার সাবেক বার্তা সম্পাদক আমিরুল ইসলাম কাগজি, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের সভাপতি এম এ মালেক, মহানগর উত্তর জাসাস সভাপতি জাহাঙ্গির শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





