আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণের নেত্রী হলে জনগণের নেত্রীর মতো কথা বলতে হবে, জনগণের ভাষায় কথা বলুন।’

‘আমি জনগণের নেত্রী, কথা বললে আমার সঙ্গেই বলতে হবে, আলোচনা করলে আমার সঙ্গেই করতে হবে’- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সোমবার দেওয়া এমন বক্তব্যের জবাবে নাসিম এ কথা বলেন।

রাজধানীর মহানগর নাট্যমঞ্চের বশির উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু গ্রামডাক্তার পরিষদ ও গ্রামডাক্তার কল্যাণ সমিতির যৌথভাবে আয়োজিত গ্রামডাক্তার মহাসমাবেশ-২০১৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ঢাকা, ১৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস