হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে।

আজ (১৮ এপ্রিল) রোববার দুপুর ১২টা ৫০মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।