শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

সোমবার সকাল ৮টায় জেলার প্রধান এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজের আগে এক আলোচনায় মন্ত্রী বলেন, জঙ্গিবাদের কারণে সারা বিশ্বের মুসলিম উম্মা আজ বিপদগ্রস্থ। ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস। ধর্ম কোনোদিন রাজনীতির বন্ধন হতে পারে না। তাই ধর্মকে রাজনৈতিক কোলাহলমুক্ত রেখে জঙ্গিবাদ দমন করার জন্য সবার প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী।

জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, পৌর মেয়র আফজাল হোসেন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।

একই স্থানে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় ঈদ জামাত। জেলার বিভিন্ন মসজিদ ও ময়দান মিলিয়ে প্রায় দু’শ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেএ