মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের দেখা করতে যাবেন তার পাঁচ আইনজীবী।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের দেখা করবেন তারা।
এই পাঁচ আইনজীবী হলেন- অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দীক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট মশিউল আলম ও অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম শাহীন।
কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শিশির মনির।
জেআই





