বিএনপি ক্ষমতায় গেলে সরকারের সব দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া নাগরিক ফোরাম ঢাকা জেলা কমিটি আয়োজিত ‘৫ই জানুয়ারীর অবৈধ নির্বাচন ও রাজনৈতিক সংকট উত্তরণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন।

রফিকুল বলেন, ৫ জানুয়ারী দেশে কোন নির্বাচন হয়নি সেই সময় অবৈধ ক্ষমতার মহড়া দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আপনি চিরকাল ক্ষমতায় থাকবেন না ক্ষমতা ছাড়লে সব অপকর্মের জবাব দিতে হবে। এবং যারা দেশের টাকা বিদেশে নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লা বলেছেন, ৫ ই জানুয়ারী দেশে কোন নির্বাচন হয়নি সেটা ছিল আওয়ামী লীগের নির্বাসন।

আয়োজক সংগঠনের ঢাকা জেলা কমিটির সভাপতি ডি এম সুমন উল ইসলাম জজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার, সাধারন সম্পাদক কে এ জামান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু প্রমুখ।
এমএইচ