ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে পাঁচজন আইনজীবী এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন।

অন্য চারজন আইনজীবী হলেন- অ্যাডভোকেট মশিউল আলম, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দীন।

এর আগে সকালে অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘রিভিউ আবেদন করার জন্য আইনি পরামর্শ করতেই মুজাহিদের সঙ্গে দেখা করা হবে। আশা করি, কারা কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে সাক্ষাতের সুযোগ দেবেন।’

এমআর