বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট।  মিছিলটি শাহবাগের মোড় থেকে কাটাবনের দিকে যেতে চাইলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

অন্যদিকে  সকাল ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স অ্যানেক্স ভবনের সামনেও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবন থেকে শুরু হয়ে শামসুন্নাহার হল প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এমএইচ