আসন্ন বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা করেছেন সাধারণ পদ প্রার্থী, ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল মনোনিত অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।
আজ ঢাকা জর্জ কোর্টের একটি মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ঢাকা বারের সাবেক ট্রেজারার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুস সালাম রেজা। এসময় অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাকির হোসেন,অ্যাডভোকেট মো. আব্দুল বাতেন, অ্যাডভোকেট জালাল উদ্দিন, ড.অ্যাডভোকেট গোলাম রহমান, অ্যাডভোকেট লুৎফর রহমান আযাদ, অ্যাডভোকেট এস এম পারভেজ, অ্যাডভোকেট জাহিদুর রহমান যুথি, অ্যাডভোকেট মাসুদুল করিম রানা, অ্যাডভোকেট আজমত হোসাইন, অ্যাডভোকেট শাহিনুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জামায়াতপন্থী আইনজীবীদের নিয়ে গঠিত ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচন করার কথা রয়েছে এবং সেখানে অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনকে পরিষদের প্রার্থী রাখার কথা ছিল। কিন্তু জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিজেরাই সকল পদে প্রার্থী দিয়েছে। অন্যদিকে অ্যাডভোকেট কামাল উদ্দিনও প্রার্থীতা প্রত্যাহার করেননি। এক্ষেত্রে বিভক্ত হয়ে নির্বাচন করলে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের ভরাডুবির সম্ভাবনা রয়েছে।
এসএম





