করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে তার করোনা টেস্টের পজিটিভ রিপোর্ট আসে।

স্বপন নিজেই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

হুইপ রাজধানীতে তার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি গতকাল রাত থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন।

তবে স্বপনের স্ত্রী অসুস্থ। তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১১ দিন আগে করোনা আক্রান্ত হন তিনি।

জয়পুরহাটের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

এমবি